নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বারুইপুর মহকুমা শাখার একাদশতম ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫: এক ঝলক

ABTA SOUTH 24 PARGANA
By -
0

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বারুইপুর মহকুমা শাখার একাদশতম ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বারুইপুর মহকুমা শাখার একাদশতম ত্রিবার্ষিক সম্মেলনে প্রবীণ শিক্ষককে সংবর্ধনা প্রদান করছেন সমিতির নেতৃবৃন্দ।
সম্মেলনের মঞ্চে সংবর্ধনা পর্বে প্রবীণ শিক্ষককে সম্মান জানাচ্ছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মহকুমা নেতৃবৃন্দ।

সুভাষগ্রাম নবতারা বিদ্যালয়ে সম্মেলন : সূচনা ও পতাকা উত্তোলন

সুভাষগ্ৰাম, দক্ষিণ ২৪পরগনা :  নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ ২৪পরগনা জেলার  বারুইপুর মহকুমা শাখার একাদশতম ত্রিবার্ষিক সম্মেলন অনু্ষ্ঠিত হল সুভাষগ্ৰাম নবতারা বিদ্যালয়ে। গত  ২৩শে নভেম্বর, রবিবার সকাল ১১টায় মহকুমা সভাপতি সন্দীপ দাস সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন।

  • বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা ও স্মারক সম্মান

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সভাপতি গৌতম ব্যানার্জি। এই সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ব্যানার্জি ও কান্তি মজুমদার কে সংবর্ধিত করা হয়। চিত্তরঞ্জন ব্যানার্জির অন্য একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনি ছিলেন এই জেলার প্রাক্তন জেলা সম্পাদক। জানালেন বাড়ুইপুর মহকুমা সম্পাদক শংকর দাশগুপ্ত।

  • খসড়া প্রতিবেদন পেশ ও সাংগঠনিক আলোচনা

সম্পাদক শঙ্কর দাশগুপ্ত খসড়া প্রতিবেদন পেশ করেন। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন বিশ্বজিৎ হালদার। মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮৫ জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। খসড়া প্রতিবেদনের ওপর ৮ জন শিক্ষক প্রতিনিধি আলোচনায় অংশ গ্রহণ করেন।

  • নতুন কার্যনির্বাহী কমিটি ও জেলা প্রতিনিধি নির্বাচন

এই সম্মেলন থেকে ৪৯ জনকে নিয়ে আগামী মহকুমা কার্যকরী কমিটি ও ৮৯ জন জেলা সম্মেলনের প্রতিনিধি নির্বাচিত হয়।

সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক অনুপম রায়, জেলার সহ সভাপতি রবীন রায়, গৌতম পাল। উপস্থিত ছিলেন জেলার কোষাধ্যক্ষ বিদেশ মন্ডল। সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন সন্দীপ দাস, শুক্লা রায় ও সফিউদ্দিন খানকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default