এ বি টি এ-র জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

ABTA SOUTH 24 PARGANA
By -
0

এ বি টি এ-র জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

এ বি টি এ-র জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫, ABTA Cultural Competition 2025

রবীন রায়, ডায়মন্ড হারবার : গত ২৪/০৮/২০২৫ রবিবার, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল। সারাদিন ধরে অনুষ্ঠানটি সংঘটিত হয় ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল (উঃমাঃ) এর বিভিন্ন শ্রেণি কক্ষে।

ডায়মন্ড হারবার, আলিপুর, বারুইপুর, কাকদ্বীপ ও ক্যানিং--এই পাঁচটি মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় নেয়। এবিটিএ আয়োজিত বিভিন্ন আঞ্চলিক ও মহকুমা স্তরের প্রতিযোগিতায় সফল হওয়ার পর ছাত্রছাত্রীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছাড়পত্র পায়। 

ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। মহকুমা স্তর থেকে সফল হয়ে আসা এই সব প্রতিযোগী বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে অঙ্কন,নৃত্য, সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেয়। সমবেত সঙ্গীত, ভাওয়াইয়া গানের সাথে রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের মনমুগ্ধ পরিবেশনায় বিদ্যালয় চত্তর মুখরিত হয়ে ওঠে। এছাড়া প্রবন্ধ, তাৎক্ষণিক বক্তৃতা প্রভৃতি বিষয়েও বিভাগ-ভিত্তিক ছাত্রছাত্রীরাঅংশগ্রহণ করে।

প্রতিযোগিতার শুরুতে সমিতির পতাকা উত্তোলন করা হয় এবং সদ্য প্রয়াত শিক্ষক সুবল সোরেন মহাশয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের শংসাপত্রসহ পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী ঝড়েশ্বর চট্টোপাধ্যায় মহাশয়। শ্রী চট্টোপাধ্যায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে সুস্থ সংস্কৃতি চর্চার পরিসরকে প্রসারিত করার আহ্বান জানান।

এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়।

সমিতির জেলা সভাপতি গৌতম বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অনুপম রায়, শিক্ষক নেতৃত্ব রবীন রায়, শুক্লা রায়, গৌতম পাল, বরুণ বৈদ্য, অনিমেষ নস্কর, শ্যামল চক্রবর্তী, বিদেশ মণ্ডল প্রমূখ জেলা স্তরের নেতৃবৃন্দের সংগে বিভিন্ন মহকুমা ও জোনের নেতৃত্ব এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default